রাজেশ মন্ডল: সারা দেশের পর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি নিয়ে অস্থি কলস যাত্রা এবার হুগলীতে। নির্ধারিত সময় সূচি মেনেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস যাত্রা হুগলীর ত্রিবেণীর গঙ্গায় ভাসাবার উদ্দেশ্যে শুরু হয় পদযাত্রা। বাঁশবেরিয়ার পঞ্চানন তলা থেকে এই অস্থি কলস যাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন মুকুল রায়, রুপা গাঙ্গুলী সহ বিজেপির শীর্ষস্থরের নেতা নেত্রীরা সহ হুগলী জেলা বিজেপির নেতৃত্বরা।আজ হুগলি ( সাং )জেলা অফিস থেকে সকাল ১০টা নাগাত অটল জীর অস্থী কলস নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেড়ায় যেখানে বিজেপির রাজ্য নেতা মুকুল রায় , রাজ্য সভার সংসদ রুপা গাঙ্গুলী, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল , রাজ্য সহসভাপতি কৃষ্ণা ভট্টাচার্য্য , রাজ্য কমেটির সদস্য ভাস্কর ভট্টাচার্য্য ,জেলা সভাপতি সুবীর নাগ , বিজেপি নেতা সুরেশ সাউ সমেত প্রায় ১০০০ নেতা কর্মীর অংশ গ্রহনে বাইক রেলী করে এই শোভাযাত্রা হুগলী মোর হয়ে জি,টি রোড ধরে চলে এই শোভাযাত্রা দুপুর ২টো নাগাত ত্রিবেনী ঘাটে পৌছানোর পর সেখানে নৌকা করে মাঝ গঙ্গায় গিয়ে অটল জীর অস্থী গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়।
শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA
রাজেশ মন্ডল, হুগলী: প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

Comments
Post a Comment