Skip to main content

মায়ের কথা, পুজোর কথা - জিরাট আদি বারোয়ারী - Janobarta Digital


#জনবার্তা (জিরাট): পাড়ায় পাড়ায় দুর্গা পুজোর ঢাক ঢাক বেজেছে আজ থেকে কয়েক সপ্তাহ আগেই। খুঁটি পুজো মিটতেই চারদিকে দেখা দিচ্ছে কাশ ফুলের বোন। আমরা কথা দিয়েছিলাম শহরের পাশাপাশি জেলার পুজোর প্রস্তুতি পর্ব তুলে ধরবো আপনাদের সামনে। আজ আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম হুগলীর জিরাট আদি বারোয়ারীতে। বলাগড় ব্লকের জিরাট এলাকার পুরানো বারোয়ারী হল এই জিরাট আদি বারোয়ারী। তাঁদের এবছরের পুজোর থিম টরন্টোর নারায়ন মন্দির। বাজেট প্রায় ৩০ লাখের আশেপাশে। এখন উৎসাহ উদ্দীপনায় দিন গুনছেন এলাকাবাসী। এই পুজো প্রসঙ্গে বিস্তারিত শুনুন কমিটির সেক্রেটারির মুখ থেকেই....দেখুন ভিডিও।।










একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।

বিজেপিতে যাওয়ার জল্পনা জিইয়ে রাখলেন বৈশালী

   একনজরে প্রতিবেদন: সর্বভারতীয় এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সদ্য বহিষ্কৃত তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া বিজেপি যোগের সম্ভবনা জিইয়ে রাখলেন। বেশ কিছুদিন আগে দলে উইপোকাদের বাড়বাড়ন্ত বলে অভিযোগ করেছিলেন তিনি। আজ বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের পদত্যাগের কিছুক্ষণ পরেই দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাকে বহিষ্কার করে।  এ প্রসঙ্গে সৌগত রায় বলেন বৈশালীকে  বহিষ্কার করা না হলে এ ধরনের প্রবণতা বাড়তেই থাকবে। বিজেপি যোগের সম্ভবনা নিয়ে প্রশ্ন করা হলে  "দেখা যাক " বলে সম্ভবনা জিইয়ে রাখেন তিনি।

চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর চিত্র প্রদর্শনী

একনজরে প্রতিবেদন: চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর আয়োজনে চুঁচুড়া বঙ্কিম ভবনে চলছে চিত্র প্রদর্শনী।২১ জন শিল্পীর মোট ৮৫ টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।গতকাল এই প্রদর্শনীর উদ্বোধন করেন চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়। আজ প্রদর্শনীতে আসেন প্রখ্যাত শিল্পী অমিত ভর। শিল্পী শ্যামল ভট্টাচার্য্য বলেন সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য।সারা বছর ধরে আমরা যে ফসল ফলাই তার নির্যাসটুকু এখানে দেবার চেষ্টা করি। সংগঠনের সম্পাদক শিল্পী সরকার রায় বলেন -

যথাযথ মর্যাদায় পালিত হল নেতাজীর ১২৫ তম জন্মদিবস

  একনজরে প্রতিবেদন: হুগলী চুঁচুড়া নেতাজী জয়ন্তী কমিটির উদ্যোগে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস পালন করা হয়। সকালে কয়েকশো সদস্য ও কর্মী নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুঁচুড়া পিপুলপাতি থেকে শুরু হয়ে মাঠের ধারে নেতাজী মূর্তির পাদদেশে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক শুভময় মজুমদার, সভাপতি নরেন দে, কার্যকরী সভাপতি বদরুল হাসান সহ একাধিক ব্যক্তি। বদরুল হাসান বলেন নেতাজীর পথ আগামীর পথ, তাঁকে অনুসরণ করেই আগামীর পথ প্রস্তুত হবে।

জনস্বার্থ ও স্নেহ র উদ্যোগে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প

  একনজরে প্রতিবেদন:নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস কে সামনে রেখে সমজসেবামূলক সনস্থা  জনস্বার্থ ও স্নেহ চুঁচুড়া ধরমপুর এ বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প এর আয়োজন করে।  ক্যাম্পে ফিজিওথরাপিস্ট অনুপম সেনগুপ্ত ও সত্যব্রত ঘোষ প্রায় ৩০ জনের চিকিৎসা করে। এ প্রসেঙ্গে মূল উদ্যোক্তা সন্দীপ রুদ্র বলেন প্রতি মাসেই এবার থেকে এই ক্যাম্প হবে, মহান দেশনায়ক কে শ্রদ্ধা জানতে তার জন্মদিনকেই এই উদ্যোগ এর সূচনা হিসাবে মান্যতা দিলাম।  চিকিৎসা করতে আসা রোগীদের মধ্য উৎসাহ ছিল চোখে পড়ার মত।