Skip to main content

বীরভূমে স্বামী বিবেকানন্দ'র মূর্তিতে হামলা, মুখের রঙ তুলে দিয়ে ভেঙে দেওয়া হয় একাংশ

"খবরে বাংলা"

সৌতিক চক্রবর্তী: স্বামী বিবেকানন্দ, এই নামটা শুনলে যে শব্দটা প্রথম মাথায় আসে তা হলো 'শ্রদ্ধা'। কিন্তু  বীরভূমের মহম্মদ বাজারে ঘটল একটু অন্য দৃশ্য। বীরভূম মহম্মদ বাজার সংলগ্ন এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তি ভেঙে, মূর্তিকে লক্ষ্য করে ইঁট ছুঁড়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। ঘটনাটি বীরভূমে মহম্মদবাজারের চড়িচা গ্রামের।

#মহম্মদবাজার, বীরভূম: স্বামী বিবেকানন্দের প্রায় দশফুট লম্বা মূর্তির নাক ভেঙে দেওয়া হয়েছে, মুখের রঙ ঘষে তুলে দেওয়া হয়েছে এমনকি মাথায় ইঁট ছুঁড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কে বা কারা এই কাজ করেছে সে বিষয় এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বীরভূমে মহম্মদবাজারে চড়িচা গ্রামে রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি বেদির উপর প্রায় দশ ফুটের স্বামী বিবেকানন্দের এই স্ট্যাচু রয়েছে দীর্ঘদিন ধরেই। ২০১৫ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছিল শেওড়াকুরি বিবেকানন্দ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। এই স্ট্যাচুর শিল্পী হলেন হুমায়ুন কবির।

স্থানীয় রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, আজ সকালে যখন ওনারা স্কুলে আসেন তখন তারা ওই স্বামীজির স্ট্যাচুটি ক্ষত বিক্ষত অবস্থায় দেখেন। রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত ঘোষ জানান বলেন, “এটা খুবই লজ্জার বিষয়। এমনভাবে স্বামীজির মূর্তি ভেঙে দেওয়া হল ? এতে আমি খুবই দুঃখিত। আজ সকালে এসে দেখি মূর্তিটি নষ্ট করে ফেলা হয়েছে।”

সমস্ত ঘটনাটির প্রসঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করে সোসাইটি কর্তৃপক্ষ। ঘটনাটি কোনো রাজনৈতিক দলের লোকের কাজ কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এবং কে বা কারা এই কাজের সাথে যুক্ত সে বিষয়টি প্রশাসনের তরফে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।।








একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

শ্রম দপ্তরের উদ্যোগে চুঁচুড়া'য় জুট প্রশিক্ষণ শিবির, এবার আপনিও পেতে পারে স্থায়ী চাকরী। দেখুন -JANOBARTA

রাজেশ মন্ডল, হুগলী:  প্রশিক্ষন দিয়ে পাট শিল্পে চাকরির  উদ্যোগ নিল শ্রম দপ্তর। আজ চুঁচুড়ায় হুগলী জেলা পরিষদ হলে আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত।উপস্থিত ছিলেন  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের কর্মাদক্ষ‍্য মনোজ চক্রবর্তী, শ্রম দপ্তেরর আধিকারিক স্বাতী ঘোষাল,জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান,কর্ম বিনিয়োগ দপ্তরের আধিকারীক ও জেলা পরিষদের সদস্যরা।হুগলী জেলায় এগারোটি চটকল রয়েছে।রাজ্যে প্রায় ৫৫ টি।এই চটকল গুলো দক্ষ শ্রমিকের অভাবে পিছিয়ে পরছে।প্লাস্টিক বর্জন করে আবার চটের ব্যবহার বারছে তাই চটকল গুলোতে দক্ষ শ্রমিক প্রয়োজন।রাজ্য সরকারের শ্রম দপ্তর বিভিন্ন চটকল মালিকদের সঙ্গে কথা বলে জানতে পারে প্রায় ত্রিশ হাজার ভ্যাকেন্সি রয়েছে চটকল গুলোতে।মূল স্পনিং আর উইভিং বিভাগে।তাই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত বেকারদের প্রশিক্ষনের ব্যবস্থা করল শ্রম দপ্তর।প্রথম পর্যায়ে দুটি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জনকে প্রশিক্ষিত করা হবে।পরে ধাপে ধাপে আরো প্রশিক্ষন দেওয়া হবে।একমাস হবে প্রথাগত প্রশিক্ষন দুই মাস হবে হাতে কলমে শিক্ষা।প্রশিক্ষন শেষে মিলবে চাকরি।প্রশিক্ষন চলা কালিন বৃত্তি দ...

চুঁচুড়া যুব সংঘ প্রেক্ষাগৃহে "চুঁচুড়া আলোয় ফেরা"র সভা - EHC

রাজেশ মন্ডল,হুগলী:  গত ২৯শে জুলাই রবিবার চুঁচুড়া ময়নাডাঙা যুব সংঘ ময়দানের সভা কক্ষে "চুঁচুড়া আলোয় ফেরা" ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো এক সভার। উক্ত সভায় মরনোত্তর চক্ষুদান শিবির করার পরিকল্পনাও করা হয় এবং আগমীদিনে চুঁচুড়া সহ বিস্তীর্ন অঞ্চলে এই ধরনের সুফল গুলি নিয়ে আলোচনা করা হয়। উক্ত দিনে উপস্থিত ছিলেন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ পিনাকী নাগ, ডাঃ শ্যামল পান্ডে সহ বিশিষ্ট ডাক্তারা। এছাড়াও ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ। আগামীদিনে মরণত্তর চক্ষুদান কর্মসূচী যাতে আরও ভালোভাবে সারা দেয় সেই দিকে নজর দেওয়া হবে বলে জানা যায়।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA