রাজেশ মন্ডল, হুগলী: চন্দননগর বাগবাজারে ইন্দুমতী গার্লস হাইস্কুলের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক র্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রম করল।স্কুল ছাত্রীদের সঙ্গে পা মেলান মেয়র রাম চক্রবতী সহ শিক্ষিকা মন্ডলি। এই প্রসঙ্গে ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এনিয়ে প্রধান শিক্ষিকা বলেন,এই ধরনের ফেরি করে আমরা খুব খুশি। আগামী দিনে আরও সামাজিক কর্মসূচি আমরা গ্রহণ করবো।।
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।










Comments
Post a Comment