রাজেশ মন্ডল : দিন দিন পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বিকালে রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত ও অসীমা পাত্র -র নেতৃতে চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও এই মিছিলে পা মেলায় হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী , উপ-পৌরপ্রধান অমিত রায় ও বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও বহু সাধারণ মানুষ। পরে ঘড়ির মোড়ে মিছিল পৌঁছে এক সভারও আয়োজন করা হয়। এই মহা মিছিল প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র ও মন্ত্রী তপন দাসগুপ্ত বলেন....দেখুন ভিডিও....
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।








Comments
Post a Comment