সুদর্শন চ্যাটার্জী : হুগলীর জেলার অন্যতম বিপ্লবীবীর অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ আজ থেকে একশো বছর আগে চুঁচুড়া ষন্ডেশ্বর তলা অঞ্চলে পরাধীন দেশে রাজনৈতিক সামাজিক এবং আত্বিক স্বাধীনতার মহান আদর্শে গড়ে তোলেন অনাথ ও দুঃস্থ ভান্ডার। সেই আদর্শ জেলার কিছু শুভানুধ্যায়ী মানুষের স্বতস্ফূর্ত সহযোগিতায় আজও প্রবাহমান। এই প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন উপলক্ষে সমিতি দ্বারা আয়োজিত হয় গরিব ও দুঃস্থদের মশারি ও গামছা বিতরণ। এই উদ্যোগে উপকৃত হয় চুঁচুড়া'র কৃষ্ণপুর অঞ্চলের প্রতিবন্ধী সেবা সঙ্ঘের বহু অসহায় প্রতিবন্ধীরা। এই উদ্যোগে উপস্থিত ছিলেন চুঁচুড়া'র বিশিষ্ঠ আইনজীবী সিদ্ধার্থ প্রতিম দত্ত সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এই প্রসঙ্গে প্রতিবন্ধী সেবা সঙ্ঘের পক্ষে থেকে স্বপন বিশ্বাস ও অনাথ ও দুঃস্থ ভান্ডারের পক্ষ থেকে কিরনময় দত্ত বলেন... দেখুন ভিডিও...
জনবার্তা প্রতিবেদন: কোরোনা যুদ্ধে জয়লাভ করতে হলে কি কি করণীয় তা রাস্তায় লিখে বার্তা দিলেন সমাজসেবী সুব্রত কুন্ডু। সারাবছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকেনা তিনি ।লকডাউনের সময় মানুষের পাশে সবসময় তার উজ্জল উপস্থিতি লক্ষ করা গেছে। চাল , ওষুধ নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক মানুষের কাছে। মানুষ যাতে ঘরে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তার বার্তা চুঁচুড়া ও চন্দননগরের বিভিণ্ণ এলাকায় তিনি লিখেছেন । তার দাবী যে ভাবে ভারতবর্ষ লড়াই করছে তাতে এই যুদ্ধে জয় নিশ্চিত ।








Comments
Post a Comment