Skip to main content

বাবা রামদেবের পতঞ্জলি আনতে চলেছে পতঞ্জলি সিম, পেতে পারেন একবছর ফ্রী পরিষেবা


ডেস্ক : হ্যাঁ, ঠিকই বুঝেছেন। এবার আপনিও হতে পারেন পতঞ্জলি গ্রাহক। সম্প্রতি এক ঘোষণায় BSNL জানিয়েছে, খুব শিগ্রই বাজারে আস্তে চলেছে BSNL 4G। তার সাথেই একত্রিত হয়ে পতঞ্জলির এই উদ্যোগ। প্রথম দফায় কেরালায় শুরু হবে এই পরিষেবা এবং পতঞ্জলির এমপ্লইরা ব্যবহার করতে পারবে। তবে দিল্লি ও মুম্বাইতে যেহেতু আনলিমিটেড পরিষেবা BSNL দেয় না, সেহেতু ওই দুই জায়গায় এখনই চালু হবে না। প্রথম দফায় তিনটি প্ল্যান আনা হচ্ছে। একটা এক মাসের বৈধতা, একটা ১৮০ দিনের বৈধতা এবং একটা ১বছর মানে ৩৬৫ দিনের বৈধতা সম্পন্ন যাতে পেতে পারেন প্রতিদিন ২জিবি ফ্রী ডেটা , ১০০ এস.এম.এস এবং আনলিমিটেড কল। প্রায় ১৫৫০ টাকা ব্যায় করলেই পাবেন একবছর বৈধতা সম্পন্ন পরিষেবা। পরীক্ষামূলক ভাবে সফল হলেই গোটা ভারতে পাওয়া যাবে এই পরিষেবা। এর ফলে কপালে বেশ ভাঁজ পড়েছে জিও'র।


ADVERTISEMENT

For Advertisement : 7003752522 (Call Only)




একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...





OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

শুনশান প্রেমের পীঠস্থান, লকডাউনে কেমন আছে চন্দননগর স্ট্র্যান্ড !

জনবার্তা প্রতিবেদন:  চন্দননগরের প্রাণকেন্দ্র গঙ্গার  ধার , একাধিক অফিস থাকার ফলে সবসময় কর্মচঞ্চল থাকে এই এলাকা। চায়ের দোকানের আড্ডা , পুলিশের গাড়ির সাইরেন , ফুচকার স্বাদ , মোমোর গন্ধ , চাউমিন, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটাহাঁটি  সবসময় দেখতে অভস্ত চন্দননগর স্ট্র্যান্ড । কিন্তু লকডাউন তাল কেটে দিয়েছে । শহরবাসী এই স্ট্র্যান্ড দেখেনি কোনদিন।গুটি কয়েক লোক আর পুলিশের গাড়ি ছাড়া  স্ট্র্যান্ড  ফাঁকা । পৃথিবীর সুস্থতার লক্ষ্যে সবাই গৃহবন্দী ।একদিন প্রাণচাঞ্চল চন্দননগর স্ট্র্যান্ড আবার আগের অবস্থায় ফিরবে, আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে প্রেমিকা স্বপ্ন দেখবে  এই আশা নিয়েই আপাতত নিজেদের  চন্দননগর স্ট্র্যান্ড থেকে সরিয়ে রেখেছে শহরবাসী।